সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মসজিদ উন্মুক্ত করে দেয়ায় সরকারকে হাসানাত আমিনীর ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য বিধি মেনে মুসল্লিদের জন্য দেশের সকল মসজিদ উন্মুক্ত করে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সেক্রেটারী ও খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকার গার্মেন্ট ফ্যাক্টরি, শপিংমল, দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ মুহুর্তে মসজিদগুলো বন্ধ রাখার আর কোন যৌক্তিকতা নেই। পবিত্র রমজান মাসে আমীরে হেফাজত আল্লামা শাহ্ আহমদ শফীসহ উলামায়ে কেরামের আহবানে মসজিদগুলো খুলে দেয়ার নির্দেশনা জারি করায় প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, দেশে করোনা মহামারির বিস্তার ক্রমেই বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এমতাবস্থায় মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে যেতে হবে। মসজিদ কর্তৃপক্ষকে পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। অতি আবেগ ও অলসতার কারণে কেউ যেন দোষারোপ করতে না পারে সেই বিষয়েও অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

বিবৃতিতে তিনি মুসল্লিদের করোনার ভয়াল থাবা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি তওবা, ইস্তেগফার ও কান্নাকাটি করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ