সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মসজিদ উন্মুক্ত করে দেয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন: মুফতি ওয়াক্কাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ খুলে দেয়ায় ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিলম্বে হলেও মসজিদ বিষয়ে সরকারের বোধোদয় হয়েছে। আশা করি খুব দ্রুত শর্তসাপেক্ষ কওমি মাদরাসাগুলোও খুলে দেয়ার ব্যবস্থা করবেন।

মসজিদ মাদরাসাকে পৃথিবীর মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন, এসব বন্ধ থাকলে আমাদের স্বাভাবিক সমাজ জীবন ভেঙ্গে পড়বে। মুফতি ওয়াক্কাস সরকারের উদ্দেশ্যে করোনার উদ্ভুত পরিস্থিতিতে সংকীর্ণ দলীয় মনোভাব থেকে বেরিয়ে এসে সবশ্রেণির মানুষের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ানোরও আহ্বান জানান।

তিনি বলেন, করোনার খোদা তায়ালার পক্ষ থেকে এক বৈশ্বিক আযাব। এ থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোন উপায় নেই। এই সময় রাষ্ট্রযন্ত্রের সাহায্যে অন্যায়-অবিচার, অসহায় দুস্থ মানুষের চাল-ডাল চুরির পরিণতি আমাদের জন্য আরো ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসতে পারে। এখন প্রয়োজন জাতীয়ভাবে তাওবা করা। তাহলেই আল্লাহপাক আমাদের হেফাজত করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ