সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পিপিই দিলেন দিলওয়ার হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) উপহার দিয়েছেন খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি, আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিচালক মুহাম্মদ দিলওয়ার হোসাইন।

বুধবার বিকেলে বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান, প্রশিক্ষন সম্পাদক কবি মীম হুসাইন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা'র সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা. জিল্লুর রহমান জিলু, সহ সভাপতি হুসাইন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক এম এ কাদির, অর্থ সম্পাদক এস এম হেলাল, সদস্য তারেক আহমদ, লিটন দাস লিকন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি মুহা. শামীম আহমদ, দৈনিক মানবজমিন প্রতিনিধি আব্দুস শহিদ, দৈনিক আমাদের নতুন সময় বালাগঞ্জ প্রতিনিধি মুহা. কাজল মিয়া।

উল্লেখ্য, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন করোনা বিস্তারের পর থেকে সিলেট-৩ (দক্ষিনসুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপজেলার অসহায়, দিনমজুর কর্মহীন হয়ে পড়া মানুষদের বিভিন্ন ভাবে সহযোগীতা করে যাচ্ছেন।

এছাড়াও তিনি করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফনের জন্য স্বেচ্ছাসেবক দলও গঠন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ