সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করল ফাইজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষামূলকভাবে প্রথম এক স্বেচ্ছাসেবীর শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকান বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার।

গতকাল মঙ্গলবার (৫ মে) এক ঘোষণায় ফাইজার জানায়, 'বায়োনেটেক এসই' এর সহযোগিতায় পরীক্ষামূলকভাবে ফাইজার ১৮-৫৫ বছর বয়সী আমেরিকান স্বেচ্ছাসেবকদের উপর এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে।

প্রাথমিক পর্যায়ে মোট ৩৬০ জন স্বাস্থ্যবান আমেরিকান সেচ্ছাসেবীকে এই ভ্যাক্সিন দেয়া হবে। যদি ভ্যাক্সিনটি কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়া কাজ করে, তাহলে চলতি বছরের শেষ নাগাদ ২০ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন তৈরি করা সম্ভব হবে এবং এটি যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত এলাকাগুলোতে পৌঁছে দেয়া যাবে বলে জানিয়েছে দেশটির জায়ান্ট এই ওষুধ কোম্পানিটি।

মূলত ভ্যাক্সিন তৈরিতে অনেক দেরিতে মাঠে নেমেছে ফাইজার। আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ভ্যাকসিন এখন পর্যন্ত তৈরি হওয়া অন্যান্য ভ্যাকসিনগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে বলে আশা প্রকাশ করেছে তারা।

জানা গেছে, গত মাসে করোনার জন্য তৈরি করা জার্মানির ভ্যাক্সিন ফর্মুলা অনেকটা অনুসরণ করেই যুক্তরাষ্ট্রে কাজ করা হচ্ছে। সরকারের পাশাপাশি মর্ডানা ইনক ভ্যাকসিন তৈরির জন্য একই জাতীয় প্রযুক্তি ব্যবহার করছে। প্রথম তিন মাসের পরীক্ষাগুলি নিয়ে সেই ভ্যাকসিনটি পর্যালোচনার প্রথম ধাপ শুরু হয়েছে।

এর আগে ফাইজার গত সপ্তাহে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে অক্টোবরের প্রথম দিকে জরুরী অনুমোদন চেয়ে আবেদন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ