সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে মৃত্যু দুই লাখ ৫৮ হাজারের বেশি। করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়েছে ইতালি। যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা এখন ২৯ হাজার ৪২৭ জন। এতে মৃত্যুর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর এখন দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য।

এদিকে ইতালিতে এ পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩১৫ জন। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৩৭ লাখের বেশি। আর, মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪১ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ১২ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। একদিনে দেশটিতে মারা গেছেন ২ হাজার ৩৫০। মোট মৃত্যু হয়েছে ৭২ হাজারের বেশি। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

করোনায় দেড় লাখ মানুষ আক্রান্ত রাশিয়ায়। স্পেনে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। দেশটিতে মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। ব্রাজিলেও দিন দিন বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ হারিয়েছে ৫৭৮ জন। মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৯২১ জনের। দেশটিতে লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ