সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সিলেট ওসমানী হাসপাতালের ১৬ চিকিৎসক আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এবার নতুন করে ওই হাসপাতালের ১৬ জন চিকিৎসকের আক্রান্তের খবর এসেছে। স্বাস্থ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টা নিশ্চিত করেছেন।

হালকা উপসর্গ দেখা দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এই চিকিৎসকদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়ে দিয়েছিলেন সপ্তাহখানেক আগে। এরপর গত ৩ দিন আগে সেখান থেকে রিপোর্ট জানানো হলেও যাচাই-বাছাই শেষে গতকাল রাতে ১৬ জনের আক্রান্তের খবর জানানো হয়।

তবে নমুনা দেয়ার পরপরই ওই চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করেছেন। তারা সবাই এখন কোয়ারেন্টাইনে। আক্রান্ত হওয়ার বিষয়টি তাদেরকে জানিয়ে দিয়ে অধিকতর সাবধান থাকতে বলা হয়েছে।

ওই ১৬ চিকিৎসক ছাড়াও গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন হয়েছেন ওসমানী মেডিকেলের ৬ জন এবং শামসুদ্দিন হাসপাতালের ৯ জন রোগী।

এর বাইরে গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৮ জন, সুনামগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ৫ জন ও হবিগঞ্জে ১০ জন। এ নিয়ে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৬০ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ