সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সিলেটের বিভিন্ন এলাকায় মানবতার ডাকে ছুটছে ‘বাতায়ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হোসাইন শাহ: করোনার প্রকোপ যত বাড়ছে গোটা বিশ্বের মতো বাংলাদেশেও তৈরি হচ্ছে অচলাবস্থা। লকডাউনের প্রভাবে খেটেখাওয়া মানুষগুলো তো অনাহারে ভুগছেই এমনকি নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারেও চলছে আর্থিক টানাপোড়ন।

এমতাবস্থায় নৈতিক দায়িত্ব হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার, প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও চ্যারিটি সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই পাশে দাঁড়াচ্ছেন।

চলমান এই সংকটময় পরিস্থিতিকে উপলব্ধি করেই শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’ ঘোষণা করেছে ‘ক্যাম্পেইন ফর কোভিড-১৯’।

এ ক্যাম্পেইনের আওতায় বাতায়ন জৈন্তাপুর উপজেলার নিজপাট, দরবস্ত, চারিকাটা ইউনিয়নসহ ও গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে বিতরণ করেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ভিটামিন-সি সমৃদ্ধ সবজিসামগ্রী।

জানা যায়, বাতায়ন শুধু এই ত্রাণকার্য নিয়েই ব্যস্ত নয়। তারা করোনাকালের শুরু থেকেই যথেষ্ট সোচ্চার। ৩১ মার্চ থেকে মসজিদ, হাসপাতাল, বাজার ও সরকারি-বেসরকারি অফিস-স্থাপনায় এবং রাস্তায় চলাচলরত গাড়িতে নিয়মতান্ত্রিকভাবে জীবাণুনাশক দ্রবণ স্প্রে করে আসছে। শুধু তাই নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ, টিসিবি’র পণ্য বিতরণ ও সরকারী ত্রাণ বিতরণে সহায়তা করে আসছে। এরই সাথে চলছে নিজস্ব ত্রাণ বিতরণকার্যও।

করোনাভাইরাস সৃষ্ট সামাজিক সংকট নিরসনের লক্ষ্যে বাতায়ন সিলেট জেলার প্রায় উপজেলায় গঠন করেছে বাতায়ন স্বেচ্ছাসেবক টিম। যেসব উপজেলায় গঠন হয়নি অচিরেই তা গঠিত হবে বলে জানা যায়। এই টিমের ১১টি খসড়া কর্মসূচি বাতায়নের অফিসিয়াল ফেসবুক পেইজে উল্লেখ করা হয়-

১. করোনাভাইরাস রোধে জনসাধারণকে সচেতন করা। ২. উপজেলা প্রশাসনের সাথে লিয়াজোঁ ও তাদের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করা। ৩. বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া। ৪. মসজিদ, হাসপাতালসহ উপজেলাব্যাপী জীবাণুনাশক দ্রবণ স্প্রে অব্যাহত রাখা।

৫. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ এবং প্রয়োজনে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানো। ৬. বাড়িভাড়া পূর্ণাঙ্গ বা আংশিক স্থগিত বা বাতিলের ব্যবস্থা করা। ৭. মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মোটামুটি তালিকা সংরক্ষণ করা।
৮. নিম্ন আয়ের পরিবারে সাধ্যানুযায়ী ত্রাণ পৌঁছানো। ৯. করোনা আক্রান্ত রোগী ও তার পরিবারের পাশে দাঁড়ানো।
১০. করোনায় মৃত ব্যক্তিকে ইসলামি শরিয়াহ মোতাবেক কাফন-দাফন করা। ১১. বাতায়ন ঘোষিত “ক্যাম্পেইন ফর কোভিড-১৯” এর সকল কর্মসূচি বাস্তবায়ন করা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ