সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সরকারী অনুদান গ্রহণ করবে না বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের উসুলে হাশতেগানার ভিত্তিতে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবাের্ড সরকারী অনুদান গ্রহণ করবে না।

আজ বেফাকুল মাদারিসিদ্দিনিয়া বাংলাদেশের মহাসচিব মুফতি মােহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনা ভাইরাস পরিস্থিতিতে কওমি মাদরাসাসমূহের জন্য সরকার কর্তৃক বরাদ্ধকৃত অনুদানের বিষয়ে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবাের্ড' এর বক্তব্য হলাে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ও ভরসা করে এবং আট মূলনীতির অনুসরণে।

আমাদের দেশের কওমি মাদরাসাগুলােও সেই দারুল উলুম দেওবন্দেরই একটি শাখা। ধর্মপ্রাণ ও দ্বীনদরদী জনসাধারণের সহায়তার মাধ্যমেই এদেশের কওমি মাদরাসাগুলাে পরিচালিত হয়ে আসছে। বিধায় দ্বীনি শিক্ষার স্বকীয়তা বজায় রাখার বৃহৎস্বার্থে আমরা দারুল উলুম দেওবন্দের উসূলে হাশতেগানা (অষ্ট মূলনীতির) উপর দৃঢ় ও অবিচল আছি।

সে হিসেবে সরকারী অনুদান গ্রহণ করবে না। অতএব, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবাের্ডের অন্তর্ভূক্ত সকল মাদরাসার দায়িত্বশীলদের দারুল উলুম দেওবন্দের নীতির উপর অটল অবিচল থাকার জন্য অনুরােধ করছি। আল্লাহ আমাদের সকলের সহায় হােন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ