সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ফরিদপুরে সাদকাতুল ফিতর সর্বনিম্ন ৬০ টাকা নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরারুল হক ও বেলায়েত হুসাইন: চলতি বছর ফরিদপুর জেলা ও আশপাশ অঞ্চলের জন্য সাদকাতুল ফিতর সর্বনিম্ন ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার জেলার খাবাসপুর মাদরাসায় অনুষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- ফরিদপুর জেলা কমিটির এক জরুরি পরামর্শ সভায় এই সংখ্যা নির্ধারণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির পক্ষ থেকে জানানো হয়, হাদিসে সাদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে গম, আটা, যব, খেজুর, কিসমিস, পনির ইত্যাদি- এগুলোর যে কোন একটি দিয়ে অথবা তার মূল্য দিয়ে সাদকাতুল ফিতর আদায়ের কথা উল্লেখ রয়েছে। সামর্থ্য অনুযায়ী গরিবের উপকারের দিকে লক্ষ্য রেখে ধনীরা উল্লেখিত জিনিসগুলোর মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করবে।

সেই হিসেবে গম বা আটা দিয়ে আদায় করার ক্ষেত্রে ১ কেজি ৬৬৬ গ্রাম অথবা তার সমপরিমাণ মূল্য ৬০ টাকা আদায় করতে হবে। খেজুর বা কিসমিস দিয়ে আদায় করলে গমের পরিমানের দ্বিগুণ অর্থাৎ ৩ কেজি ৩৩৩ গ্রাম অথবা তার মূল্য আদায় করতে হবে।

বাজারে বিভিন্ন মানের খেজুর রয়েছে। মধ্যম মানের খেজুর ৮০০-১০০০ টাকা হিসাবে ২৮০০-৩৫০০ টাকা আদায় করতে হবে। আর কিসমিস দিয়ে আদায় করলে প্রতি কেজি ৪০০ টাকা হিসাবে ১৪০০ টাকা আদায় করতে হবে। সদকায়ে ফিতর আদায়ের দ্বারা গরিবের উপকারের পাশাপাশি আদায়কারীর রোজাগুলোর ভুল-ত্রুটি মার্জনা করে রোজাগুলো পরিশুদ্ধ করা হয়

এসময় উপস্থিত ছিলেন বেফাকের জেলা কমিটির সভাপতি শাইখুল হাদিস আল্লামা হেলালুদ্দীন, সেক্রেটারী শাইখুল হাদিস আল্লামা মুফতি কামরুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ