সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

চট্টগ্রাম কারাগারে চুয়েট শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় জীবাণুমুক্তকরণ বুথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রবেশমুখে ‘স্বয়ংক্রিয় জীবাণুমুক্তকরণ বুথ’ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের মুনতাসীর সারোয়ার ও পিয়াস দাস যন্ত্রটি প্রস্তুত করেন।

গতকাল সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই অটো ডিসইনফেকশন চেম্বারটির উদ্বোধন করেন। চট্টগ্রাম কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের নিজস্ব অর্থায়নে যন্ত্রটি তৈরি করা হয়েছে।

এ ব্যাপারে প্রস্তুতকারক মুনতাসীর সারোয়ার বলেন, আমরা সম্পূর্ণ অলাভজনকভাবে যন্ত্রটি প্রস্তুত করেছি। দেশের মানুষের টাকায় পড়াশোনা করে এবং দেশের প্রতি একটা দায়বদ্ধতা থেকে আমরা কাজটা করতে চেষ্টা করেছি।

জানা যায়, ডিসইনফেকশন চেম্বারটি আলাদা আলাদা ভাবে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমত, ফুটওয়্যার ডিসইনফ্যাক্টিং ম্যাট যেটি স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক নিঃসরণ করে, যার মাধ্যমে জুতার তলা জীবাণুনাশ করতে সহায়তা করে।

দ্বিতীয়ত, অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার যেটি সেন্সরের মাধ্যমে পরিচালিত হয়। যন্ত্রটির সামনে হাত বাড়িয়ে দিলে হাত জীবাণুমুক্তকরণীয় তরল নিঃসৃত করে, যার মাধ্যমে হাত জীবাণুমুক্ত হতে সহায়তা করে।

তৃতীয়ত, ডিসইনফ্যাক্টিং রুম যেটি নিজের জামাকাপড় জীবাণুনাশ করতে ব্যবহৃত হয়। জীবাণুনাশী তরলগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সেন্সরের মাধ্যমে নিঃসৃত হয়। ব্যবহৃত জীবাণুনাশী তরলগুলো সরকারি নির্দেশনা অনুসরণ করে তৈরি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ