সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনায় মাদরাসা বন্ধ হওয়ায় বাড়িকেই হিফজখানা বানালেন এক ফিলিস্তিনি শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ফিলিস্তিনের গাজা উপত্যকার আতেফ আন নাজ্জার (৪৫) নামের এক হাফেজ স্থানীয় একটি মসজিদে শিশুদের পবিত্র কোরআন পড়ান। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অন্যান্য দেশের মতো গাজার শিক্ষাপ্রতিষ্ঠানও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এতে অলস হয়ে বসে থাকেননি নাজ্জার; নিজের সন্তান ও ভাতিজাদের নিয়ে ঘরকেই কোরআনের আলোয় আলোকিত করেছেন। করোনার সময়কে সুযোগ মনে করে এসব শিশুদের পবিত্র কোরআন মুখস্থ করাচ্ছেন তিনি।

এপ্রসঙ্গে আনাদুলু আরবিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান, বাড়িকে অস্থায়ী হিফজখানা বানালেও আমার এবং শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করছি। হোম কোয়ারেন্টিনের সকল সুবিধা রেখে আমি শিশুদের পাঠদান করছি। অল্প কয়েকদিনে আমার কয়েকটি শিশু কোরআনে কারিমের বেশ কিছু সুরা হিফজ সম্পন্ন করেছে।

আতেফ আন নাজ্জার আরও জানান, একইসঙ্গে আমার নিয়মিত ছাত্ররা যেন বাসায় অনর্থক সময় নষ্ট না করে সেজন্য তাদের জন্য ইন্টারনেটে শিক্ষাগ্রহণের সুবিধা চালু করেছি। যতদিন করোনার উদ্ভুত পরিস্থিতি বিরাজ করবে এভাবেই শিক্ষাপদ্ধতি চালু রাখা ছাড়া ভিন্ন চিন্তা করছিনা।

গত ২৩ মার্চ থেকে গাজায় শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় দেশটির সরকার। এর কয়েকদিন পরে অবস্থার উন্নতি না হলে নাজ্জার বাড়িকেই হিফজখানায় রূপান্তর করেন।

সূত্র: আনাদুলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ