সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সিলেটে করোনায় আক্রান্তদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স চালুর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি>

সিলেটে করোনা আক্রান্ত রোগীদের পরিবহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে।

খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি, আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিচালক মুহাম্মদ দিলওয়ার হোসাইন এ সার্ভিস চালুর মূল উদ্যোক্তা।

একান্ত আলাপকালে দিলওয়ার হোসাইন জানান, সিলেটের করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি করোনার সন্দেহভাজনদের জন্যও ফ্রি এম্বুলেন্স এ সার্ভিস।

আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস চালু হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। ড্রাইভারও নিয়োগ দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য চালককে পিপিইসহ (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট) প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।

তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিবার রোগী পরিবহনের পর অ্যাম্বুলেন্সকে জীবানুমুক্ত করা হবে। হটলাইন নম্বরে যোগাযোগ করে যে কেউ অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারবেন বলে জানান তিনি।

অ্যাম্বুলেন্স প্রাপ্তির হটলাইন নম্বর দুটি হল -০১৭২৮-৭৮০২২২ এবং ০১৭১২৩২৪০৮১।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ