সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস, শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক।

ওসি আশরাফুল আলম জানান, সোলায়মান ইসলামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। গত শনিবার রাতে ফেসবুকে দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে তিনি স্ট্যাটাস দেন। পরদিন (রোববার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ