সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘রমযানের শিক্ষা নিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর মাহে রমযানের শিক্ষা নিয়ে গোনাহমুক্ত জীবন যাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার এক অডিও বার্তায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

তিনি বলেন, মাহে রমযান আত্মশুদ্ধি অর্জনের মাস, গোনাহমুক্ত জীবন গঠনের মাস। এ মাস থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে। মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভয় না থাকায় মানুষ মহামারী ও দুর্যোগের মধ্যেও মানুষর মুখের আহার কেড়ে নিতে দ্বিধা করে না। চুরি-ডাকাতি, খুন, র্ধষণ করতেও একটুকু চিন্তা করে না। তাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে সকলকে কাজ করতে হবে।

চরমোনাই পীর বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ফলে জনজীবন বিপর্যস্ত। বিশ্বের শক্তিগুলো এখন নিরুপায় হয়ে বসে আছে। সামান্য একটি ভাইরাস যা খলি চোখে দেখা যায় না, সেই অদৃশ্য ভাইরাসে পুরো বিশ্ব ধমকে গেছে। এতে বুঝা যায় যে, আল্লাহ পাক আছেন। কাজেই সকল প্রকার পাপাচার ছেড়ে তওবা ও ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে গোনাহমুক্ত জীবন-যাপনের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। পীর সাহেব বলেন, সেইসাথে স্বাস্থ্য বিধি মেনে চলাও জরুরী। কাজেই অনর্থক ঘোরাফেরা না করে ঘরেই অবস্থান করুন এবং ইবাদতে সময় অতিবাহিত করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ