সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনার হটস্পটগুলোর নামকরণেও ইসলামি নাম নিয়ে আসলো যোগি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে ভারতে বিভিন্ন জায়গায় করোনা আক্রমণের জেরে রেড, গ্রিন, অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে। তবে বিজেপি শাসিত উত্তর প্রদেশের লখনউয়ের হটস্পটগুলির নামকরণ করা হয়েছে ইসলামি নামে। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।

এদিকে রেড জোন হিসেবে লখনউয়ের সর্দার বাজারের নাম ‘মাজিদ আলি জান ও তার সংলগ্ন এলাকা’ চিহ্নিত করা হয়েছে। এমনভাবেই যোগীরাজ্যে করোনায় আক্রান্ত নবাবের শহর লখনউতে হটস্পটের নামকরণ হচ্ছে। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

হটস্পট ও তার নামকরণ- লখনউয়ের ত্রিবেণী নগর এখন ‘খজুরওয়ালি মসজিদ ও সংলগ্ন এলাকা’, ওয়াজিরগঞ্জ ‘মোহম্মদিয়া মসজিদ ও তার সংলগ্ন এলাকা’ নামে পরিচিতি পাচ্ছে। এভাবেই সেখানের কভিড-১৯ হটস্পটকে যোগী সরকারের পুলিশ চিহ্নিত করছে।

এদিকে এমনভাবে হটস্পটের নামকরণে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ তুলেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি থেকে কংগ্রেস। বিরোধীদের দাবি, যোগী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে, এমনভাব মানুষের নজর পরিস্থিতি থেকে সরিয়ে নিচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ