সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ঈদের আগে দোকানপাট খুলে দেয়ার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের আগে দোকান-পাট খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে সাধারণ ছুটি ১৫ বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের ৮ জেলার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করার আগে স্বাগত ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে মানুষকে সুরক্ষিত রেখে জেলা পর্যায়ে কিছু কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আজ রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক ও মসজিদের ইমামসহ অন্যান্য প্রতিনিধির সঙ্গে মতবিনিমিয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ