সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

যশোরের আদালতে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরপুলে থেকে নিখোঁজ হওয়া ফটোসাংবাদিক শরিফুল ইসলাম কাজলকে বেনাপোল পোর্টথানা থেকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রেবশ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটক করে পুলিশের কাছে দেয়।

এদিকে আজ সকাল থেকেই পোর্টথানায় কড়াকড়ি আরোপের কারণে স্থানীয় সাংবাদিকরা শরিফুলের সঙ্গে কথা বলতে পারেনি। তবে শরিফুল থানা থেকে ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানা গেছে।

শরিফুলের স্ত্রী জুলিয়া ফেরদৌস নয়ন মুঠোফোনে জানান, শরিফুল তাকে ফোনে বলেছেন তিনি খুব অসুস্থ, তাকে যেন দ্রুত বাড়িতে নেয়া হয়। কিন্তু তিনি জানেন না দেশে লকডাউন চলছে। এতে বোঝা যায় তাকে আটকে রাখা হয়েছিল। আর কোনো কথা বলতে পারেনি বলে জানান জুলিয়া।

বেনাপোলের রঘুনাতপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন ফিরছে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে দেয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ