সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ভেনেজুয়েলার জেলে দাঙ্গায় ৪৬ বন্দি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৬ কয়েদি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৬ জন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পর্তুগেসা রাজ্যের গুয়ানারে শহরের লোস লানোস জেলখানায় প্রথমে পালাতে চায় কিছু কয়েদি। এসময় নিরাপত্তারক্ষীরা টের পেয়ে গেলে তাদের দিকে গুলি ছুঁড়তে শুরু করে সশস্ত্র কয়েদিরা। এক পর্যায়ে সেনা সদস্যদের ঘটনাস্থলে ডেকে আনা হয়।

দু পক্ষের সংঘর্ষের সময়, ভেতরে দাঙ্গা বেঁধে যায়। আহত হন জেলখানার কয়েকজন কর্মকর্তাও। যাদের মধ্যে জেলখানার প্রধানও আছেন।

এদিকে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে জাতিসংঘ। নিহতদের স্বজনরাও বিচারের দাবিতে জেলখানার সামনে বিক্ষোভ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ