সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুইজন। শনিবার (২ মে) বিকেলের দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মাঠে ধান কাটার সময় বজ্রপাত হয়।

মৃত ব্যক্তিরা হলেন-উপজেলার হাজিনগর ইউনিয়নের কুমারগাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) ও জিল্লুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)। আহত দুই জন একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মিলন (৩২) এবং আব্দুল খালেকের ছেলে শাহিন (১৭)। আহতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, বজ্রপাতের সময় তারা নিজের জমিতে ধান কাটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম ও নাজমুল হক মারা যান। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ