সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ঢাকায় ঢুকতে দেখাতে হবে পরিচয়পত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঢাকা ও আশপাশের এলাকায় ফিরছে শ্রমজীবী মানুষ।

সকাল থেকে দেশের বিভিন্ন ফেরীঘাটে ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে নগরীতে প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে দেশের অধিকাংশ জেলা লকডাউন থাকলেও কার্যত ঢিলেঢালা হয়ে পড়েছে পরিস্থিতি।

করোনাভাইরাসের কারণে মাসখানেক বন্ধ থাকার পর সম্প্রতি পোশাক কারখানা খুলেছে। কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছে শ্রমিকরা। মানছে না শারীরিক ও সামাজিক দূরত্ব।

সংক্রমণের ঝুঁকি সত্বেও বৈরি আবহাওয়ার মধ্যেই ঢাকায় ফিরেছে শতশত মানুষ। সামাজিক দুরত্বের যেন বালাই নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এদিকে ঢাকায় প্রবেশে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে। তবে চিঠিতে শ্রমিকদের ঢাকায় আনতে মালিকদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানানো হয়।

তবে দেশের অধিকাংশ জেলা লকডাউন থাকলেও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানছে না সরকারি নির্দেশনা। তবে সেনা-বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষকে শারিরীক ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ