সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কাশ্মীরে বন্দুকযুদ্ধে কর্নেল-মেজরসহ ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই কর্নেল ও মেজরসহ ৭ সেনাসদস্য নিহত হয়েছেন।

স্বাধীনতাকামীদের হাতে জিম্মি হওয়া লোকজনকে উদ্ধারের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই জন নিহত হয়।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, স্বাধীনতাকামীরা বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে জিম্মি করেছে এমন খবর পেয়ে কাশ্মীরের কূপওয়ারা জেলার হান্দুয়ারা এলাকায় শনিবার (২রা মে) অভিযানে নামে যৌথবাহিনী।

অভিযান চলার সময় শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই এলাকায় দুই স্বাধীনতাকামী নিহত হয়। তখন থেকে চলমান ছিল সেনা অভিযান।

এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে অভিযানে স্বাধীনতাকামীদের কবল থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ওই স্বাধীনতাকামীরা কোন সংগঠনের তাও জানা যায়নি।

গত ১৫ দিনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ২০ স্বাধীনতাকামী নিহত হয়েছে। ভারতের অভিযোগ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয় পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ