সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনায় আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রোববার সন্ধ্যায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে আজ বিকালে এখানে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান বলেন, উনার শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি। সিট পাওয়া গেলে আজকে রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে।

এর আগে বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিজেই জানান অধ্যাপক মুনতাসীর মামুন।

কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না বলেও জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ