সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সাধারণ ছুটি বাড়ছে ১৫ মে পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি ফের বাড়ছে। এবার আগামী ১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হচ্ছে।

সরকারের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৫ মে)।

ওই কর্মকর্তা বলেন, ‘ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। নির্দেশনা আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে।’

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন রোববার (৩ মে) বিকেলে বা সোমবার (৪ মে) সকালের দিকে জারি হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ