বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জরুরি বৈঠকে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর নেতৃবৃন্দ আজ সকাল ১১টায় রাজধানী ঢাকার কাজলার ভাঙ্গপ্রেসের নিজস্ব কার্যালয়ে জরুবি বৈঠকে বসছেন।

কওমি মাদরাসার শিক্ষকদের জন্য নিজস্ব ত্রাণ তহবিল গঠন, সরকারী প্রণোদনা বিষয়ে জরুরি বৈঠক করবেন তারা।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, বেফাকের আজকের বৈঠকের সভাপতিত্ব করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, ঢাকার ফরিদাবাদ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস।

বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াসহ বেফাকের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে বেফাকের নিজস্ব ত্রাণ তহবিল ও সরকারী অনুদান গ্রহণ ও ত্রাণ পৌঁছানোর প্রক্রিয়া, বাছাই কিভাবে করা হবে ইত্যাদী বিষয়ে জরুরি সিদ্ধান্ত হবে বলে জানা যায়।

এর আগে পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখা টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের কওমি মাদরাসার পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ইএফটির মাধ্যমে এ টাকা পাঠানো হয়েছে। রংপুর বিভাগে ৭০৩টি মাদরাসা, রাজশাহী বিভাগে ৭০৪টি মাদরাসা, বরিশাল বিভাগে ৪০২টি মাদরাসা, ঢাকা বিভাগের ১ হাজার ৭৮০টি মাদরাসা, খুলনা বিভাগে ১ হাজার ১১টি মাদরাসা, সিলেট বিভাগে ৪৮১টি মাদরাসা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৪৮১ ও বরিশাল বিভাগের ৪০২টি মাদরাসা এ সহায়তা পাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ