সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সরকারি অনুদান গ্রহণ না করায় বেফাককে মোবারকবাদ জানিয়েছে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

কওমি মাদরাসার ইতিহাস ঐতিহ্য, দারুল উলুম দেওবন্দের নীতি-আদর্শ ও আকাবির-আসলাফের আপোষহীন চেতনাকে সমন্বিত রাখতে সরকার ঘোষিত অনুদান গ্রহণ না করার সঠিক ও যথার্থ সিদ্ধান্ত নেওয়ায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশকে মোবারকবাদ জানিয়েছে ইত্তেফুল উলামা বৃহত্তর মোমেনশাহী ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ।

আজ (২মে) শনিবার সন্ধ্যায়,ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি ও ইত্তেফাকুল মাদারিসের চেয়ারম্যান আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী এক প্রেরিত বার্তায় বেফাককে এই মোবারকবাদ জানান।

তিনি আরো বলেন,বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের শীর্ষ সংগঠন বেফাক এই সংকটকালীন সময়েও নীতি ও আদর্শের প্রশ্নে এমন আপোষহীন ও দৃঢ়চেতা সিদ্ধান্ত গ্রহণ করেছে যার মাধ্যমে আকাবির উলামার আদর্শ ও চেতনার বাস্তব প্রতিফলন ঘটেছে ।
আমরা বিশ্বাস করি নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীনতাই আমাদের সাময়িক সংকট থেকে উত্তরণের শক্তি ও সাহস যোগাবে।

ইত্তেফাকের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতী আমীর ইবনে আহমদ প্রেরিত বার্তায়,ইত্তেফাকের মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ ও মাওলানা মুহাম্মদ প্রমুখও মোবারকবাদ জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ