সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

জার্মানিতে হিজবুল্লাহকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করায় জার্মানির তীব্র সমালোচনা করেছে ইরান৷ তেহরানের মতে, আইএস-এর মতো ‘আসল' সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রামে এর ফল ভোগ করতে হবে৷

সূত্রমতে জানা যায়, জার্মানিতে হিজবুল্লাহর কার্যকলাপ নিষিদ্ধ করে এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেবার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইরান৷ এ সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসিদ্ধি করছে বলে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে৷ জার্মানিকে এই সিদ্ধান্তের পরিণাম ভোগ করতে হবে বলে ইরান হুমকি দিয়েছে৷ বিশেষ করে পশ্চিম এশিয়ায় আসল সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে সংগ্রামে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে ইরান৷

উল্লেখ্য, আমেরিকা ও ইসরায়েল বেশ কিছুকাল ধরে জার্মানির কাছে এই পদক্ষেপ দাবি করছিল৷ দুই দেশই জার্মানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পশ্চিম এশিয়ার বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে এবং শুধু ইসরায়েলের জায়নিস্ট প্রচারণা যন্ত্র ও অ্যামেরিকার বিভ্রান্ত প্রশাসনের লক্ষ্যকে গুরুত্ব দিয়ে ইউরোপের কিছু দেশ নিজস্ব অবস্থান স্থির করছে বলে মনে হচ্ছে৷ জার্মানির সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে ‘সন্ত্রাসী পদ্ধতিতে সশস্ত্র সংগ্রামে মদত দেবার যে অভিযোগ এনেছে, মুসাভি সেই অবস্থানেরও সমালোচনা করেন৷ তিনি বলেন, এই গোষ্ঠী লেবাননের সরকার ও সংসদের ‘আনুষ্ঠানিক ও আইনসঙ্গত’ সদস্য এবং ‘রাজনৈতিক স্থিতিশীলতা’ রক্ষা করার অন্যতম শক্তি৷ তাই এই সিদ্ধান্তের মাধ্যমে লেবানন রাষ্ট্র ও সরকারের প্রতি চরম অসম্মান দেখানো হয়েছে বলে ইরান দাবি করছে৷ ইরান মনে রিয়ে দিয়েছে, যে, তথাকথিত জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’-এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে হেজবোল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ