সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কোয়ারেন্টাইন ভেঙে বিয়ে, ব্যাংক কর্মকর্তাকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এক ব্যাংক কর্মকর্তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল স্থানীয় প্রশাসন। কিন্তু ওই ব্যাংকার কোয়ারেন্টাইন ভেঙে ও সরকারি নির্দেশ অমান্য করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন।

শুক্রবার (১ মে) বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুহা. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ওই ব্যক্তি ঢাকায় এক্সিম ব্যাংকের একটি শাখায় কর্মরত। গত ২৯ এপ্রিল লকডাউন ভেঙে তিনি বাড়িতে আসেন। এর পরই তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

কিন্তু তিনি সেই নির্দেশনা মানেননি। উল্টো করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই শুক্রবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন। এ ঘটনা জানার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়, যোগ করেন মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুর আহমেদ জমাদার বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে জরিমানা করে উপজেলা প্রশাসন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটালিয়নের কয়েকজন সেনা সদস্য ও বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ