সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি নিজে এক ভিডিও বার্তায় তার করোনায় পজেটিভ হওয়ার খবর জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

রাশিয়া টুয়েন্টিফোরে সরাসরি সম্প্রচারিত এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‘আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি যে করোনা পরীক্ষা করেছিলাম তার ফল পজেটিভ এসেছে। তাই আমার সহকর্মীদের সুরক্ষার স্বার্থে আমাকে এখন বাধ্যতামূলক সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।’

করোনায় আক্রান্ত হওয়ার কারণে মিখাইল মিশুস্তিন এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তাই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলোউশভের নাম প্রস্তাব করেন। এরপর বেলোউশভকে অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নিজের স্বাক্ষরিত এক ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন।

তবে এই সংকটকালে অসুস্থতার মধ্যেও যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন বলে প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন মিশুস্তিন।

রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) দেশটিতে আক্রান্ত ১ লাখ ছাড়িয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৩ জন ইতোমধ্যে মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ