সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের ১৮ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগের একজন ডাক্তার ও ‘হীড বাংলাদেশ’ নামের একটি এনজিওর স্বাস্থকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জে ৬৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তার মধ্যে শুধু স্বাস্থ্য বিভাগেরই আছে ১৮ জন।

আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হবিগঞ্জ সিভিল সার্জন অফিস ও জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে চারজন ডাক্তার দুজন নার্সসহ স্বাস্থ্য বিভাগের মোট ১৮ জন কর্মচারী রয়েছেন। এ ছাড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় একজন মারা গেছে করোনায়। চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছুদ্দিন হাসপাতালে গত শনিবার রাতে মারা যায়।

এর আগে গত ১০ এপ্রিল নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জে আসা মাইক্রোবাসচালক মোয়াজ্জেম প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ