সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

শিগগিরই করোনার কালো মেঘ কেটে যাবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় শিগগিরই করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কালো মেঘ কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার নিজ সরকারি বাসভবনে এক অনলাইন বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সাহস হারানোর কোনো কিছু নেই। কারণ আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব। তাই সকল মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে শিগগিরই করোনাভাইরাসের কারণে সৃষ্ট কালো মেঘ কেটে যাবে।

এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অনেকেই সামনে থেকে লড়াই করে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। তাদের অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।

করোনার সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ কাজে ইতোমধ্যে ২৯টি বেসরকারি হাসপাতালকেও সম্পৃক্ত করা হয়েছে। সামনে টেস্টিং ক্যাপাসিটি আরো বাড়ানো হবে।

এ সময় মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষদের সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ