সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বাংলাদেশকে ২৩০ কোটি টাকার সহায়তা দিচ্ছে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা খাত সংস্কারের জন্য সরকারকে ২ কোটি ৪০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩০ কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইইউ। গত বছর এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি করে সংস্থাটি। চুক্তি অনুযায়ী জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বাজেট বাস্তবায়নে অর্থ সহায়তা করবে তারা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২৩০ কোটি টাকা সহায়তা দিচ্ছে তারা।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, জাতীয় সামাজিক নিরাপত্তা সুরক্ষা বাস্তবায়নে বাংলাদেশ এবং ইইউ একসঙ্গে কাজ করবে। বর্তমানে দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মোকাবেলায় জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ