সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কুমিল্লায় আরও ৩ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় নতুন করে আরও তিনজন করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন- চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকার ৬৫ বছর বয়সী মা এবং ৪০ বছর বয়সী ছেলে। ছেলেটির ধানসিঁড়ি আবাসিক এলাকায় মুদি দোকান রয়েছে। অপরজনের (৬৫) বসবাস চান্দিনা পৌরসভার হারং ভূইয়া বাড়িতে। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এনিয়ে কুমিল্লায় করেনায় আক্রান্তের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। এদিকে নতুন করে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন আরও চারজন। এনিয়ে মোট ১৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, গত ২৪ ঘন্টায় মা-ছেলেসহ তিন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত চান্দিনায় মোট সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ