সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা নিয়ন্ত্রণে সফল দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এই প্রথম আক্রান্তহীন একটি দিন পার করলো দেশটি।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে এই সময়ের মধ্যে নতুন করে মারা গেছেন একজন। ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৭ জনে।

দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ৭২ দিন পর দেশে কোনো আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এটি দেশের জনগণের প্রচেষ্টার ফল। এর জন্য সবাইকে ধন্যবাদ।

গত ১৮ ফেব্রুয়ারি প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় দেশটিতে। এরপর থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৭৬৫ জন আক্রান্ত হয়েছেন সেখানে। অবশেষে ৭০ দিনেরও বেশি সময় পর গত বুধবার সেখানে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর একটা সময় আক্রান্তের দিক দিয়ে চীনের পরেই অবস্থান ছিল দক্ষিণ কোরিয়ার। তবে পরিস্থিতি মোকাবেলায় জনগণের চলাফেরার ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ এবং গণহারে করোনা টেস্ট করার ফলে এখন অনেকটাই সফল দেশটি। গত ১৫ এপ্রিল দেশটিতে জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ