সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনায় মারা যাওয়া পুলিশ কর্মকর্তার জানাজা পড়ালেন সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ কর্মকর্তা আব্দুল খালেকের জানাজা নামাজ পড়ান বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে এএসআই আব্দুল খালেকের নামাজে জানাজা পড়ানো হয়। জানাজা শেষে তার নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালি গ্রামে তাকে দাফন করা হয়।

সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, ‘করোনা ভাইরাসে মারা গেলে সাধারণত কেউ তার ধারে কাছেও আসেন না। ওই এএসআই পুলিশে চাকরি করার সময় মাঝে মাঝে মসজিদে ইমামতি করতেন। তার মতো একজন সৎ, ধার্মিক পুলিশ কর্মকর্তার নামাজে জানাজা পড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।’

জানাজার নামাজে অংশগ্রহণ করেন- বরগুনার পুলিশ সুপার মুহা. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহা. শাহজাহান হোসেন, বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু। এছাড়াও জানাজা নামাজে অংশগ্রহণ করেন মরহুমের স্বজনরা।

এরপর মরহুমের ছেলে-মেয়ে এবং স্ত্রীসহ স্বজনদের সঙ্গে কথা বলেন এমপি ও এসপিসহ উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। তারা মরহুমের স্বজনদের সান্তনা দেওয়ার পাশাপাশি বিপদ-আপদসহ সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় মরহুমের পরিবারকে নগদ অর্থসহ খাদ্যসহায়তা প্রদান করা হয় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে।

ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। এএসআই আব্দুল খালেকের ২৮ এপ্রিল করোনা উপসর্গ দেখা দিলে আইইডিসিআর ওই দিনেই তার নমুনা সংগ্রহ করে এবং ২৯ এপ্রিল তারও নমুনা টেস্ট রিপোর্টে কভিড-১৯ পজেটিভ আসে।

এরপর থেকে তাকে আরামবাগ হোটেলে আইসোলেশনে রাখা হয়। বুধবার দিবাগত রাতে তার অবস্থার অবনতি হলে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ