সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আজ থেকে ঢাকা মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। আজ শুক্রবার থেকেই সেখানে রোগী ভর্তি করানো হবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক কে এম নাসির উদ্দিন বলেন, আলাদাভাবে আইসিইউ ও আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। এখানে রোগীদের সুবিধার্থে মেডিসিন, সার্জারি, প্রসূতি, শিশু, অর্থোপেডিক ও ইউরোলজি বিভাগ থাকবে।

এ ছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মীদের বাসস্থান এবং তাদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, প্রাথমিকভাবে কোভিড-১৯ রোগীদের জন্য তিনশ’ বেড প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আরো ৬০০ বেড প্রস্তুত করা হচ্ছে। বার্ন ইউনিটে থাকা রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দেশে গত একদিনের ব্যবধানে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৮ জন।

এ ছাড়া একই সময়ে আরো ৫৬৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৬৬৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ