বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত‌্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরার তালায় আব্দুস সালাম (৩৬) নামে এক মফস্বল সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলা সদরের বারুইহাটি গ্রামে।

বৃহস্পতিবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক‌্যাল অফিসার ডা. রাজিব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই সাংবাদিকের মৃত্যু হয়। তিনি ‘আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ছিলেন।

নিহতের স্বজনরা জানান, ৪/৫ আগ থেকে তিনি জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও লিভার জনিত রোগে ভুগছিলেন। বুধবার তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই বিকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার পরামর্শ দেন। মেডিক‌্যালের করোনা ইউনিটে ভর্তি করতে না পেরে তাকে খুলনায় নেয়ার পথে মীর্জাপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

ডা. রাজিব সরদার জানান, মৃতব্যক্তির পরিবারের সবারই নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নমুনা টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। এছাড়া নমুনা সংগ্রহের রিপোর্ট না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসন তাদের দেখভাল করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ