সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নারায়ণগঞ্জে ১৭ র‌্যাব সদস্যের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩৯ সদস্য আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও দুই সহকারী পরিচালক রয়েছেন। বাকিরা সাধারণ সৈনিক। এদের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, বর্তমানে তাদের ৩৯ জন সদস্য আইসোলেশনে আছেন। এর মধ্যে ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব সদস্যদের মধ্যে কারো উপসর্গ দেখা দিলেই তাদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

তবে অপর একটি সূত্র বলছে, নারায়ণগঞ্জে র‌্যাবের ৩৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সহকর্মীদের করোনা শনাক্ত হওয়ায় তিনি নিজেও নমুনা পরীক্ষা করিয়েছেন। তবে তার রেজাল্ট নেগেটিভ এসেছে।

অন্যদিকে, র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, যাদের আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোনো উপসর্গ ছিল না। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে কেউ আক্রান্ত হয়ে থাকলে তা থেকে যেন অন্যরা সংক্রমিত না হন- সেজন্যই নমুনা পরীক্ষা করা হয়। এর পরই ১৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, এ পর্যন্ত র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে এবং তাদের মধ্যেই ওই ১৭ আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ