সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দ. কোরিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন; নিহত ৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে একটি নির্মাণাধীন গুদামে লাগা আগুনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির একটি বার্তা সংস্থা জানায়, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরে এই আগুন লাগে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

ভবনটির বেইজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়। হতাহতদের সবাই নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। ভবনটিতে ৭৮ জন কর্মী ছিল।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। পরে, পাঁচ ঘণ্টারও বেশি সময় অগ্নিনির্বাপন কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ