সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে এবং এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্থ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৬২৬টি। নমুনা পরীক্ষা করেছি ৪ হাজার ৯৬৫টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৬৪ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৭ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ২ জন। এর মধ্যে ষাটোর্ধ্ব ২ জন এবং ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৩ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৬৮ জন। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৬০ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই।

এর আগে বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৪১ জন, মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৫৪৯ জন, মারা যায় ৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ