সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

জার্মানে হিজবুল্লাহ নিষিদ্ধ করে বন্ধ করলো মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে জার্মানির মাটিতে সংগঠনটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়েছে। তাদের পরিচালিত সন্দেহে একটি মাদরাসাও বন্ধ করে দেওয়া হয়েছে।

টুইটারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হস্ট্র সেহোফেরের মুখপাত্র স্টিভ অল্টার এই তথ্য জানান। ডয়েচে ভেলে

পুলিশি অভিযানে সবচেয়ে বেশি নজরে রয়েছে হিজবুল্লাহের আশ্রয় হিসেবে খ্যাত জার্মানির বার্লিন, ডর্টমুন্ড, ব্রিমেন ও মুনস্টারের মসজিদের চারটি এসোসিয়েশন।

জার্মান কর্তৃপক্ষ জানায়, দেশটিতে হিজবুল্লাহের ১ হাজার ৫০ জন সক্রিয় সদস্য রয়েছেন। গত সেপ্টেম্বরে ফেডারেল বিচারক এই সংস্থাটির সদস্যদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে অপরাধমূলক কার্যক্রমের তদন্ত করার এখতিয়ার দেন।

২০১৩ সালে ইউরোপের পররাস্ট্রমন্ত্রীরা হিজবুল্লাহের উইংকে নিষিদ্ধ করে তবে ইউরোপে সংস্থাটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হ নি। শুধুমাত্র সশস্ত্র নেতাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর ছিলো।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। এই গোষ্ঠির কার্যক্রম বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে জার্মানির ওপর চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

১৯৮০ সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের পর ১৯৮২ সালে শিয়াদের সংগঠন হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। গেরিলা যুদ্ধের মাধ্যমে ২০০০ সালে ইসরায়েলকে লেবাননের মাটি ছাড়তে বাধ্য করে হিজবুল্লাহ।

গঠনের পর থেকেই ইরান ও সিরিয়ার কাছ থেকে সহায়তা পেয়ে আসছে সংস্থাটি। জানুয়ারিতে লেবাননের প্রেসিডেন্ট হাসান দিয়াবকে সমর্থন দিয়েছে তারা। সিরিয়ার গৃহযুদ্ধে সমর্থন দিচ্ছে বাশার আল আসাদ সরকারকে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল কানাডা ও আরব লীগ এটিকে সন্ত্রাসী সংগঠন বললেও অস্ট্রেলিয়াসহ অন্যান্য ইউরোপিয় দেশ বলছে, হিজবুল্লাহ বৈধ রাজনৈতিক কার্যক্রমই চালাচ্ছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ