সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক ডাক্তার ও তার গাড়ি চালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় করোনা দুর্যোগের কারণে লকডাউনের মাঝেও নিজ পেশার পরিচয়ে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ডাক্তার ও তার গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২৯শে এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন: ডা. রেজাউল হক ও তার চালক ধলু মিয়া ফরাজী।

বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সকালে, কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। চট্টগ্রামের লোহাগড়া থেকে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লার গোয়েন্দা পুলিশ দাউদকান্দি টোলপ্লাজায় অবস্থান নেয়।

পরে প্রাইভেটকারটি টোলপ্লাজা পৌঁছালে পুলিশ আটক করে তল্লাশি চালায়। এসময় দুটি ব্যাগ থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৫১ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত ডাক্তার রেজাউল হক ঢাকা উত্তরার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পুর্ব থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ