সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

অবশেষে কিট পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে নিজেদের উদ্ভাবিত কিটের সক্ষমতা যাচাইয়ের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। আজ বৃহস্পতিবার জাতীয় ওষুধ প্রশাসনের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয় বলে জানা গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র জানিয়েছে, এদিন দুপুরে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে তারা আইসিডিডিআরবি অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিট পরীক্ষা করাতে পারবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএমএমইউ অথবা আইসিডিডিআরবি এর যেকোনো একটিতে কিটের সক্ষমতা যাচাইয়ের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তবে তারা বিএসএমএমইউ-তে কিট পরীক্ষা করাবেন বলে জানান।

তিনি জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে বিএসএমএমইউ উপাচার্যকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

করোনার কিট উদ্ভাবনের পর এ নিয়ে বেশ ধকল পোহাতে হয়েছে গণস্বাস্থ্যকে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আন্তরিক হলেও স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের সহযোগিতা করতে গড়িমসি করেছে। এমনকি তাদের কিট গ্রহণও করেনি।

যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর এমন অভিযোগ অস্বীকার করে শুরু থেকে গণস্বাস্থ্যকে সবধরনের সহযোগিতা করা হয়েছে বলে দাবি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ