সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রাজধানীতে কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। জসিম (৪০) নামের ওই পুলিশ সদস্য ওয়ারি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, কনস্টেবল জসিম কয়েকদিন ধরে ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টাইনে ছিলেন।

মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

মৃত এই পুলিশ সদস্যের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ