সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রাজধানীতে ইশা ছাত্র আন্দোলনের ইফতারসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমন রোধে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো আমাদের দেশেও লকডাউন দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। এতে সকল ধরণের অর্থনৈতিক কার্যক্রমেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কাজের অভাবে নিম্নআয়ের মানুষের পক্ষে নিত্যপ্রয়োজন মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে।

সরকারী বিভিন্ন প্রকল্পের খাদ্য সহযোগিতার পরিমান অভাবী মানুষের সংখ্যার তুলনায় অপ্রতুল। তারপরও যা বরাদ্ধ হচ্ছে, একশ্রেণির লুটেরা তা গ্রাস করে নিচ্ছে। তাই দেশের প্রতি দায়বদ্ধ ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিপর্যয়ের শুরু থেকেই ত্রাণ ও সুরক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে কম সামর্থবান মানুষদের পাশে থেকেছে।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, স্কুল বিষয়ক সম্পাদক ও ঢাবি সভাপতি মাহমুদুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ সমাপনান্তে কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম সারা দেশে ইউনিয়ন-ওয়ার্ডভিত্তিক ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ