সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসে উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রাণঘাতী এই মহামারী মোকাবিলায় যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে।

বিবিসির বরাতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে করোনায় মারা গেছে আরও ৪৭৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৫ হাজার ১৭ জন।

দক্ষিণ আমেরিকায় ব্রাজিলেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত। প্রায় ৭২ হাজার মানুষ দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৯৪০ জন। তবে চীনের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগ রয়েছে।

করোনা মোকাবিলায় শুরু থেকেই ব্রাজিল সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে মতবিরোধে পদত্যাগ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

দেশের অর্থনীতির ক্ষতি হতে পারে এমন দোহাই দিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ ও জনগণকে ঘরে রাখতে নারাজ বোলসোনারো।

করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ২৮ হাজার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ