সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মসজিদ খোলার সিদ্ধান্ত থেকে সরে আসলেন গাজীপুরের মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। আজ বুধবার বিকেলে মেয়র তার নিজ ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় সেই নির্দেশনা প্রত্যাহার করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে এবং বিশ্ব স্বাস্থ্যবিধি মেনে যে লকডাউন দিয়েছে সেটা আমরা শতভাগ মেনে চলছি। মসজিদে সীমিত আকারে লোক আসার কথা বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটা যেনো আমরা মেনে চলি।

এর আগে গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনা ভাইরাস রয়েছে। বাকিগুলো পাশের উপজেলাগুলোতে অবস্থান করছে। যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেয়া হয়েছে, তাই এ রমজান মাসে এখন আর মসজিদে অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিরা অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোনো বাধা থাকবে না।

মেয়রের এ বক্তব্যের পর সমালোচনা শুরু হয়। করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের পরই গাজীপুরের অবস্থান। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের ওয়েবসাইটে ২৮ এপ্রিল পর্যন্ত দেয়া তথ্যে বলা হয়েছে, গাজীপুরে ৩১৮ জন আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ