সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মটুকপুর পল্লীউন্নয়ন সমাজসেবা সংঘের দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারীর এই ক্রান্তিকালে সারাদেশের মানুষ যখন চরম খাদ্যসংকটে, তখন অসহায় ও অসচ্ছল পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুন্সীগঞ্জের উদ্যমী তরুণদের সংগঠন 'মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘ'।

সংঘের উদ্যোগে গত মঙ্গলবার জেলার টঙ্গীবাড়ী থানাধীন মটুকপুর ও পলাশপুর গ্রামের ২৫০টি পরিবারের মাঝে প্রায় ছয় লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৫০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলাবুট ও ২ কেজি লবণ। স্থানীয়দের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আসা আটকে পড়া কৃষিশ্রমিকদের মাঝেও বিতরণ করা হয়।

এ বিষয়ে সংঘের সভাপতি শামশুজ্জোহা রিপন বলেন, এর আগেও আমরা ১১৩টি পরিবারের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছি। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

সাধারণ সম্পাদক শামীম বেপারী বলেন, মানুষের প্রয়োজনের তুলনায় আমাদের সহায়তা কখনোই পর্যাপ্ত নয়, আমরা জানি। কিন্তু আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সবার প্রয়োজন পূরণ করাও সম্ভব নয়। আমরা শুধু আমাদের চেষ্টার সর্বোচ্চটাই করছি। তাই আমরা সমাজের বিত্তবানদের প্রতি স্বেচ্ছায় এগিয়ে আসার আহ্বান জানাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের কার্যনির্বাহী সদস্য নুরুল আমিন, মোহাম্মদ রিফাত হুসাইন, মোহাম্মদ আরাফাত শরীফ, বাবু বেপারী, সুমন বেপারি, শোয়েব বেপারী, বারেক বেপারী, রহিম দেওয়ান, ইউসুফ বেপারী, সজিব মোড়ল, হৃদয় ও মিলন শেখ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ