সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

তুরস্কে সপ্তাহে চারদিন লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তুরস্কেও হু হু করে বাড়ছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৯৯২ জনের। তবে দেশটিতে সুস্থ হয়ে ফিরেছে সাড়ে ৩৮ হাজারেরও বেশি মানুষ।

এমন অবস্থায় ভিন্ন পথে হাটলো তুরস্ক। অন্যান্য দেশ পুরোপুরি লকডাউন করলেও সপ্তাহে চার দিন লকডাউন চালুর ঘোষণা দিয়েছে দেশটি।

তুরস্কের ৩১টি শহরে আগামী ১ মে থেকে নতুন বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। যা আগামী ঈদুল ফিতর পরবর্তী ছুটির দিন পর্যন্ত বহাল থাকবে। খবর আল জাজিরা।

আংশিক লকডাইন চললেও সপ্তাহের চারদিন পুরোপুরি লকডাউন জারি থাকবে তুরস্কে। যা রমজানের শুরু থেকে শেষ অবধি বলবৎ থাকবে।

এরদোগান বলেন, ‘বৈশ্বিক করোনা ভাইরাসের চলমান সংকটাবস্থা তা এ আইন মেনে চলতে হবে। এসময় কিছুটা কষ্ট হলেও ভাইরাসমুক্ত হলে দ্বিগুণ আনন্দ হবে বলে আশা করা হচ্ছে।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘রমজানেই প্রায় ডজন খানেক দেশ থেকে প্রায় ২৫ হাজার নাগরিককে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে চলমান অস্থিতিশীল অবস্থার মধ্যদিয়েই ৪০ হাজার তুর্কিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।’

এ পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৯৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৩৮ হাজার ১৫১ জন। অপরদিকে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ