সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ট্রায়ালের অপেক্ষায় দেশে তৈরি বিশ্বমানের ভেন্টিলেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় এবার দেশেই তৈরি করা হলো বিশ্বমানের ভেন্টিলেটর। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে এগুলো তৈরি করছে ওয়ালটন।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, বিশ্বের খ্যাতনামা মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের ‘পিবি ৫৬০’ মডেলের স্পেফিকেশনে ‘ডব্লিউপিবি ৫৬০’ ভেন্টিলেটর তৈরি করা হয়েছে। এগুলো এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। সেখান থেকে ছাড়পত্র দেয়ার পর বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, মোট তিনটি মডেলের ভেন্টিলেটর তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি মেডট্রনিকের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ওয়ালটন। এর নাম দেয়া হয়েছে ‘ডব্লিউপিবি ৫৬০’। বাকি দুটি ওয়ালটনের উদ্ভাবন। এগুলোর নাম ‘ডব্লিউসিভি-২০ এবং ডব্লিউএবি-২০’। ইতোমধ্যে ওয়ালটনের এটুআই ইনোভেশন ল্যাব থেকে তিনটি মডেলের ১৮টি ভেন্টিলেটর তৈরি করা হয়েছে। বর্তমানে এগুলোর মান যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে ওয়ালটনের ভেন্টিলেটর প্রকল্প প্রধান প্রকৌশলী গোলাম মোর্শেদ বলেন, ভেন্টিলেটরগুলোর যন্ত্রপাতির জোগান দিচ্ছে মেডট্রনিক। তারা মোট পাঁচটি দেশের সঙ্গে যৌথ উদ্যোগে এগুলো উৎপাদন করছে। ওয়ালটনের কারখানায় তৈরি এসব ভেন্টিলেটরের ট্যাগ থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ