সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

টিভিতে সম্প্রচারিত তারাবি অনুসরণ না করার আহ্বান ইফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেলিভিশনে সম্প্রচারিত তারাবি নামাজ অনুসরণ করে বাসা-বাড়িতে ইক্তেদা না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা যায়।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত এবং এটি মানা না হলে নামাজ সহিহ হবে না।

তাই টিভি চ্যানেলে সম্প্রচারকৃত তারাবি নামাজের ইমামের কোরআন তেলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবি নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই শরিয়তসম্মত হবে না মর্মে বিজ্ঞ মুফতি ও আলেমরা মতামত প্রদান করেছেন।

বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবি নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরো পড়ুন-

অডিও বা ভিডিও লাইভে ইমামের সঙ্গে নামাজ শুদ্ধ হবে কি?
তারাবি নিয়ে বিজয় টিভির ‘তামাশা’ বন্ধের দাবি আলেমদের
বিজয় টিভিতে চলছে লাইভ খতমে তারাবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ